০৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:২৫ এএম

জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত
১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম।

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় আস্থার প্রতীক বারডেম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৩তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস পালিত হয়েছে।

১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম। সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় বনানীতে ডা. মোহাম্মদ ইব্রাহিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শাহবাগের বারডেম কমপ্লেক্সে এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম কনফারেন্স হলে ২৭তম ইব্রাহিম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে স্মারক বক্তৃতা দেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক এবং চিফ কনসালটেন্ট অধ্যাপক হারুন-উর-রশিদ।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। অন্যদিকে, সমিতির অপর প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে উপলক্ষে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করে।

প্রসঙ্গত, দেশে ডায়াবেটিস রোগের চিকিৎসায় আস্থার প্রতীক বারডেম জেনারেল হাসপাতাল। জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহীম ১৯৮০ সালে রাজধানীর শাহবাগে প্রতিষ্ঠা করেন স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানটি। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। পরিচালিত হয় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক