দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কুমেক শিক্ষার্থীদের
মেডিভয়েস রিপোর্ট: ক্যারি অন বাতিল ও সিজিপিএ চালুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৫ সেপ্টম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর থেকে আন্দোলন শুরু করেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকল ক্লাস ও ব্যবহারিক ক্লাস বন্ধ রাখেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অবিলম্বে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রদত্ত কারিকুলাম সংস্কারের দাবি জানায় তারা। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। ‘মানবসেবা দিতে এসেছি ভাই,মানসিক রোগী হতে নয়,’‘সিজিপিএ আংশিক প্রগতি, মেডিকেল শিক্ষার্থীদের দুর্গতি ,’‘ডাক্তার হতে এসেছি,জীবন্ত লাশ হতে নয়।’
আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার চত্তর থেকে মিছিল শুরু করেন। পরবর্তীতে দুপুর ১২ টার দিকে নগরীর টাউন হল এলাকায় পূবালী ব্যাংক চত্বরে সমবেত হয়। শিক্ষার্থীরা বলেন, দেশের বর্তমান মেডিকেল শিক্ষাব্যবস্থার সঙ্গে এই দুইটি নিয়ম সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তাই বিএমডিসি শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে সমাবেশে দৃঢ় প্রতিজ্ঞা করেন কুমেক শিক্ষার্থীরা।
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি