চলে গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শামসুল হক
মেডিভয়েস রিপোর্ট: বারডেম জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শামসুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অধ্যাপক ডা. শামসুল হক। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত হয়। তাঁর পৈত্রিক বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিপুর গ্রামে।
অধ্যাপক ডা. শামসুল হকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখা গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।