১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:০৯ পিএম

রামেবির এমবিবিএস ২য় ও ৩য় প্রফের ফল প্রকাশ

রামেবির এমবিবিএস ২য় ও ৩য় প্রফের ফল প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২৩ সালের এমবিবিএস দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২৩ সালের এমবিবিএস দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এমবিবিএস দ্বিতীয় প্রফ পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২ হাজার ৭৬ জন। পাসের হার ৮৩ দশমিক ৮৪ শতাংশ। তৃতীয় প্রফ পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ হাজার ২১৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১ হাজার ৮৩৫ জন। পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ।

দ্বিতীয় প্রফের ফলাফল

তৃতীয় প্রফের ফলাফল

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রামেবি
  এই বিভাগের সর্বাধিক পঠিত