পদত্যাগ করেছেন রামেবির ভিসি ডা. মোস্তাক হোসেন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর ডা. এ জেড এম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন পদত্যাগপত্রে। তবে রামেবি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
এর আগে ২০২১ সালের ২৭ মে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেনকে চার বছরের জন্য রামেবির ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের রাজনীতি করেছেন।
তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন তিনি। এরই মধ্যে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। রোববারও তার অফিসে তালা ঝুলিয়ে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন একদল শিক্ষার্থী।
এনএআর/
-
০৭ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
-
০৬ অক্টোবর, ২০২৬
-
২৫ অক্টোবর, ২০২৪
-
০৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১৭ সেপ্টেম্বর, ২০২৩
-
১৫ অগাস্ট, ২০২৩
-
১০ জানুয়ারী, ২০২৩