০৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:২১ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষায় কাজ করছে ইউনিসেফ

বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষায় কাজ করছে ইউনিসেফ
বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে ইউনিসেফ বাংলাদেশ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিধ্বংসী বন্যার পরে ক্ষতিগ্রস্ত শিশুদেরকে সহায়তা করার জন্য কাজ করে যাচ্ছে শিশুর অধিকার এবং সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির বাংলাদেশ শাখা ইতিমধ্যে নৌবাহিনীর সাথে খুলনায় একটি অস্থায়ী শিশু সুরক্ষা কমিউনিটি হাব প্রতিষ্ঠা করেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির বাংলাদেশ শাখার এই কার্যক্রম সম্পর্কে তাদের অফিসিয়াল পেজে উল্লেখ করেছ। খুলনায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা হাব পরিচালনা করে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা ও বিনোদনমূলক উপকরণ দিয়ে সহায়তা করছে বলেও উল্লেখ করা হয়েছে। 

এ ছাড়া বন্যা-দুর্গত শিশু ও তাদের পরিবারের জরুরি প্রয়োজনে জীবনরক্ষাকারী সহায়তা পৌছে দিতে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটির বাংলাদেশ শাখার সদস্যরা।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যা শুরু হওয়ার পর থেকেই ইউনিসেফ, সরকার ও অংশীদারদের সাথে ঘটনাস্থলে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। তাদের সহায়তার মধ্যে রয়েছে—পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরাল স্যালাইন, ফ্যামিলি কিট, হাইজিন কিট, ডিগনিটি কিট ইত্যাদি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক