১০ জানুয়ারী, ২০২৩ ০৩:২৪ পিএম

রামেবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রামেবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এ দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভাইস চ্যান্সেলরের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. রুস্তম আলী আহমেদ। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করা হয়।

অধ্যাপক ডা. রুস্তম আলী আহমেদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন। ৭৫ পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে এ দিবসটি পালন করা হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ দিনটি পালন করা হয়।

রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা. আনোয়ারুল কাদেরর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ডা. মো. জাকির হোসেন খোন্দকার (পরিচালক (অ.হি.), পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো. সিরাজুম মুনিরসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক