১০ জানুয়ারী, ২০২৩ ০৩:১৪ পিএম

স্বাস্থ্যখাতের অগ্রগতির মূলে বঙ্গবন্ধুর অবদান রয়েছে: বিএসএমএমইউ ভিসি

স্বাস্থ্যখাতের অগ্রগতির মূলে বঙ্গবন্ধুর অবদান রয়েছে: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম জোরদার করা হবে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতের আজকের সকল অগ্রগতির মূলে রয়েছে বঙ্গবন্ধুর অবদান বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমাদের অঙ্গীকার হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিএসএমএমইউর চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। বঙ্গবন্ধুর জন্যই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হলেও বাঙালি জাতি বিজয়ের মুক্তির স্বাদ পায় ১০ জানুয়ারি।  

তিনি বলেন, দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধুই পুনর্গঠন করেছিলেন। স্বাস্থ্য খাতের আজকের সকল অগ্রগতির মূলে রয়েছে বঙ্গবন্ধুর অবদান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নই বাস্তবায়ন করে যাচ্ছেন। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে উন্নীত হয়েছে। বৈদেশিক রিজার্ভ ৪৮ বিলিয়ন ডালার। বাৎসরিক বাজেট ছয় লক্ষধিক কোটি টাকা। পদ্মা সেতু, মেট্রোরেল বাস্তবায়ন হয়েছে। দারিদ্র্য সীমা ২০ শতাংশের মতো। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় রয়েছেন বলেই এসব অর্জন সম্ভব হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ যেমন নিরাপদ থাকবে, তেমন উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে।     

জাতীয় গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এএম মোস্তফা জামান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ প্রমুখসহ অত্র বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, অফিস প্রধানগণ, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স-ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত