রামেবির ফাইনাল প্রফের ফল প্রকাশ, পাসের হার ৭২.৭০ শতাংশ
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।
আজ বুধবার (১০ জুলাই) রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২৩ এর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার রামেবির ফাইনাল পরীক্ষায় দুই হাজার ৩১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পাস করেছেন এক হাজার ৬৮০ জন। এতে পাসের হার ৭২.৭০ শতাংশ। এতে অকৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ৬৩১। এরমধ্যে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনার্স কিংবা প্লেস অর্জন করতে পারেনি।
-
০১ মার্চ, ২০২৫
-
২৫ অগাস্ট, ২০২৪
-
১০ জুলাই, ২০২৪
-
০১ মে, ২০২৪
-
২০ মার্চ, ২০২৪
-
১৮ মার্চ, ২০২৪
-
১৩ অক্টোবর, ২০২৩
-
১০ অক্টোবর, ২০২৩