১০ জুলাই, ২০২৪ ০১:১৬ পিএম

সাতক্ষীরা মেডিকেলে প্রথম স্পন্ডাইলোলিস্থেসিস অস্ত্রোপচার

সাতক্ষীরা মেডিকেলে প্রথম স্পন্ডাইলোলিস্থেসিস অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো মেরুদণ্ডের স্পন্ডাইলোলিস্থেসিস (মেরুদণ্ডের হাড়ের স্থানচ্যুতি হয়ে পা অবশ হয়ে যাওয়া) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুলাই) প্রায় পাঁচ ঘণ্টা ধরে করা হয় অস্ত্রোপচারটি।

মেডিকেলের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে একটি দল চিকিৎসক অস্ত্রোপচারটি করেছেন। অ্যানেস্থেসিয়ায় ছিলেন ডা. আশরাফুল আলম রনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বতন্ত্র স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, স্বতন্ত্র স্পাইন ইউনিট হলে প্রান্তিক অঞ্চলের মানুষ মেরুদণ্ডের জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পারবেন।

এ বিষয়ে ডা. মাহমুদুল হাসান পলাশ গণমাধ্যমকে বলেন, ‘আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি জানান, ‘স্বতন্ত্র ইউনিট ছাড়া লোকবল, যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, অপারেশনের সিডিউল পাওয়া কষ্টকর ব্যাপার। স্পাইন সার্জারি ইউনিট ছাড়া স্পাইন বিভাগ চালু করা যাচ্ছে না। বহিঃবিভাগ চালু না করলে রোগী হাসপাতালে ঢুকবে কী করে।’

এদিকে সরকারি হাসপাতালে এমন ব্যয়বহুল চিকিৎসা স্বল্প খরচে করাতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন রোগীর স্বজনরা। রোগীর স্বজন আজমল হোসেন জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেই আমার চাচির চিকিৎসা করাতে পেরেছি। এতে একদিকে যেমন ব্যয় কম হয়েছে, অন্যদিকে ভোগান্তিও কমেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক