১০ জুলাই, ২০২৪ ১২:১৮ পিএম

রংপুরে সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা নিয়ে সেমিনার

রংপুরে সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা নিয়ে সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে রাসেলস ভাইপার সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে কলেজের লেকচার গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ মোঃ সারোয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএসএম রাহেনুর মন্ডল আপেলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজ উল আনোয়ার সামুয়েল।

সেমিনারে বক্তারা বলেন, দেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে জনসচেতনতা প্রয়োজন। এ সাপ হিংস্র প্রজাতির নয়। বর্ষাকালে কোন সাপ হাতে, আঙুলে কিংবা পায়ে কামড় দিলে আক্রান্ত স্থান ফুলে গেলে দ্রুত এন্টিভেনম দিতে হবে। রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করালে তার মৃত্যু ঝুঁকি কমে যাবে। সাপের কামড়ে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিভেনমের মজুদ রয়েছে।

এ সময় কৃষকদের ক্ষেতে যাওয়ার সময় লাঠি ও গামবুট পরে যাওয়া, রাতের বেলায় লাইট ব্যবহার করা এবং ঘরের মেঝেতে না ঘুমানোসহ রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। রাসেলস ভাইপারসহ বিষাক্ত সাপ কামড় দিলে ওঁঝা কিংবা কবিরাজের শরণাপন্ন না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার উপর তাগিদ দেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক