সিএমইউতে চট্টগ্রাম মেডিকেলের সাফল্য, ফাইনাল প্রফে ৯ শিক্ষার্থীর অনার্স মার্ক
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে ৯ জন শিক্ষার্থী অনার্স মার্ক পেয়েছেন। এটি সিএমইউ অধিভুক্ত ১৬টি মেডিকেলের মধ্যে সেরা ফলাফল।
এর আগে রোববার (২৫ আগস্ট) মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ২০১৮-১৯ সেশনের ফলাফল প্রকাশ করে সিএমইউ প্রশাসন।
জানা গেছে, এবার সিএমইউর ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় এক হাজার ১৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে পাস করেছেন ৮৭২ জন। এতে পাসের হার ৭২.৯৭ শতাংশ। এতে অকৃতকার্য শিক্ষার্থী সংখ্যা ৩২৩। আর ফাইনাল প্রফে ২২৩ জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অংশগ্রহণ করেন। ২২৩ জনের মধ্যে পাস করেছেন ১৯১ জন শিক্ষার্থী, আর অকৃতকার্য ৪১ জন। এরমধ্যে সিএমসির ৯ শিক্ষার্থী অনার্স পেয়েছেন।
সিএমসি থেকে অনার্স মার্ক পাওয়া শিক্ষার্থীরা হলেন- সুষ্মিতা শর্মা, চিত্রা দেবনাথ, আমেনা আফরিন, ফারিয়া নুর আরবী, সুমাইয়া বিনতে শওকত প্রমি, রাঈসা আমেনা, অঙ্কিতা পাল, এমজি ওয়াহিদ আজিজ ও মো. ইহসানুল হক। তাঁদের সবাই গাইনিতে অনার্স মার্ক পেয়েছেন।
এর আগে গত বছর সিএমইউতে অনার্স মার্ক পেয়েছেন সিএমসির শ্রীলংকার শিক্ষার্থী ডা. ইয়েশমা সাভিন্দি মুদালিগামা। ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় তিনিই একমাত্র অনার্স মার্ক ধারী শিক্ষার্থী, এবং সিএমইউর অধীনে তিনিই বিদেশি হিসেবে প্রথম অনার্স মার্ক পাওয়া শিক্ষার্থী।
এসএইচ
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
০৭ ডিসেম্বর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
০৭ অক্টোবর, ২০২৪
-
০৪ অক্টোবর, ২০২৪
-
১৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০১ সেপ্টেম্বর, ২০২৪