১৬ মে, ২০২৪ ০৮:১১ পিএম

দুরারোগ্য ব্যাধিতে এসএসএমসির ডা. রাশেদের মৃত্যু

দুরারোগ্য ব্যাধিতে এসএসএমসির ডা. রাশেদের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) সাবেক শিক্ষার্থী ডা. রাশেদুল ইসলাম রাশেদ।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. রাশেদুল ইসলাম ২৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) কর্মরত ছিলেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন ডা. রাশেদুল ইসলাম। তিনি দীর্ঘদিন ভারতের দিল্লীতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি চিকিৎসক স্ত্রী, এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. রাশেদুল ইসলামের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক