২০ মে, ২০২৪ ০৫:২৮ পিএম

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির পুনঃআবেদন শুরু কাল

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির পুনঃআবেদন শুরু কাল
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পুনরায় আবেদন শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ মে)। যা চলবে ৮ জুন পর্যন্ত। আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর সই করেছেন।

এতে বলা হয়েছে,  ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজসমূহের সংশ্লিষ্ট শূন্য আসনে স্ব অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী ভর্তির নিমিত্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২১ মে শুরু হওয়া আবেদন চলবে ৮ জুন রাত ১২টা পর্যন্ত। ৯ জুন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

এ ছাড়া ১৩ জুনের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। পরে ২৭ জুন ভর্তি শুরু হয়ে চলবে ৮ জুলাই পর্যন্ত। আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা। অতিরিক্ত আরো ১০০ টাকা দিতে হবে নিশ্চায়নের জন্য।

►বিজ্ঞপ্তি দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত