০৯ জানুয়ারী, ২০২৫ ০৩:১৫ পিএম

রামেকে রাজনৈতিক সভা-সমাবেশ, পোস্টার-দেওয়াল লিখন নিষিদ্ধ

রামেকে রাজনৈতিক সভা-সমাবেশ, পোস্টার-দেওয়াল লিখন নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ, পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘রাজশাহী মেডিকেল কলেজের সকল শিক্ষক, কর্মচারী, স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকবৃন্দ এবং এমবিবিএস ও বিডিএস কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এই কলেজ ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড, সভা-সমাবেশ, পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন নিষিদ্ধ করা হয়েছে।’

‘এছাড়া রাত দশটার পর (বিশেষ কারণ ছাড়া) ক্যাম্পাসের ভিতরে কোন প্রকার যানবাহন চলাচল (আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যতিত) গ্রহণযোগ্য নয়। এই বিজ্ঞপ্তি জারির পর যদি কারো বিরুদ্ধে এহেন কর্মকান্ড লক্ষ্য করা যায়, তাহলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক