০৭ মে, ২০২৪ ০৫:৫১ পিএম

সহযোগী অধ্যাপক হলেন ৯০ চিকিৎসক

সহযোগী অধ্যাপক হলেন ৯০ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। গত ৫ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০.০৪.২০২৪ তারিখে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০১৩.২২.২৮৭ ও ২৮৮ নং স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’  

এর মধ্যে ইউরোলজি বিভাগের ৮ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগের ১৮ জন, সার্জারি বিভাগের ৬৩ জন ও পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একজন চিকিৎসক রয়েছেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত