০৭ মে, ২০২৪ ০৩:৪২ পিএম

‘ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায়’

‘ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায়’
ডেঙ্গু সম্পর্কিত প্রস্তুতিকরণ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘দুই দিনের জ্বরে আমার মা ডেঙ্গুতে মারা গেছেন৷ এই বেদনা আমি বুঝি৷ তাই, ডেঙ্গুর ব্যাপারে আমার চিন্তা আছে৷ ডেঙ্গুতে আর কেউ যেন না হারায়।’

আজ মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র‍্যাক এবং ইউএইচসি ফোরামের আয়োজনে ডেঙ্গু সম্পর্কিত প্রস্তুতিকরণ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, যে কোন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। এই ব্যাপারে সচেতনতামূলক প্রচার প্রচারণা না চালিয়ে সকলের অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে কাজ করলে তবেই সফলভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। 

মশা নির্মূলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং নাগরিক, পরিবার সবাইকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বাড়লে যাতে স্যালাইন সংকট দেখা না দেয় এবং মূল্যবৃদ্ধি না ঘটে সে জন্যে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের সাথে বেসরকারি হাসপাতালগুলোকেও এজন্য প্রস্তুত থাকার থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় ডেঙ্গু শনাক্তকরণে দেশীয় কিট উদ্ভাবনকে সাধুবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ডিজি ড্রাগ থেকে এই কিট অনুমোদন পেলে স্বাস্থ্যসেবা বিভাগ সহজলভ্যভাবে ও স্বল্প খরচে ব্যাপকভাবে বাজারজাতকরণের উদ্যোগ নিবে। 

ব্র‍্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) মহাপরিচালক ডা. মালা খানসহ প্রমুখ।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক