১৩ জানুয়ারী, ২০২৪ ০৩:৫৪ পিএম

বিএসএমএমইউয়ে শিশুদের রক্তনালীর টিউমার ক্লিনিক উদ্বোধন

বিএসএমএমইউয়ে শিশুদের রক্তনালীর টিউমার ক্লিনিক উদ্বোধন
ছবি. মো. আরিফ খান।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের জন্য রক্তনালীতে টিউমার (ভাস্কুলার এনোমেলিস) ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে শিশু সার্জারি বিভাগের ফেজ এ ও বি রেসিডেন্টদের বিদায়ী অনুষ্ঠানে এ  ক্লিনিকের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. একে এম জাহিদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, প্রো-ভাইসচ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ শিশু সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক ও রেসেডিন্টবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগ যুগান্তকারী চিকিৎসাসেবা দিয়েছে। ইতোমধ্যে সফলভাবে জোড়া শিশু আলাদা করা হয়েছে। এই শিশুদের অনেক জটিল ও কঠিন অপারেশন সফলভাবে করা হয়ে থাকে। শিশু সার্জারি বিভাগের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। শিগগিরই স্থানের ব্যবস্থা করে শিশুদের জন্য একটি শিশু প্লে কর্নার চালু করা হবে। প্রত্যাশা করি, চলতি বছরের মধ্যেই এই বিভাগে শিশুদের লিভার ট্রান্সপ্ল্যান্টেশনও সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত