সুপার স্পেশালাইজড হাসপাতালে ভেন্ডিং মেশিন উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানির মেশিনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিতসহ জনস্বার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপর দেশের মানুষের বিশেষ করে রোগীর আস্থা রয়েছে। এখানে আসা রোগীরা যেনো উন্নত চিকিৎসা সেবা পায়। রোগীরা যেনো সুস্থ হয়ে হাসিমুখে তাদের বাড়ি ফিরে যায়। নার্সরা যেন রোগীদের সাথে হাসি মুখে কথা বলাসহ রোগীদের নিজ হাতে ওষুধ খাইয়ে দেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করেন।’
তিনি আরও বলেন, ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে যেসকল রোগী চিকিৎসাসেবা গ্রহণ করবেন, তারা যেনো পরবর্তীতে এখান থেকেই চিকিৎসা নেন, ভবিষ্যতে চিকিৎসার জন্য অন্য কোথাও না যান। সুপার স্পেশালাইজড হাসপাতালে সার্বক্ষণিক উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। রাত ২টায় কেউ অসুস্থ হলেও যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
এ ময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, হল প্রেভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. মো. রেজাউর রহমান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রি. জে. ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী পরিচালক ড. আশিকুর রহমান বিপ্লব, ভিসির একান্ত সচিব উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস/এএনএম
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫