০৪ জানুয়ারী, ২০২৪ ০৯:৪৪ পিএম

প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস সোবহান আর নেই

প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস সোবহান আর নেই
অধ্যাপক ডা. আব্দুস সোবহান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান আর নেই। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ফুসফুস এবং কিডনি অকার্যকর হওয়ার পর অধ্যাপক ডা. আব্দুস সোবহানকে সিএমএইচে ভর্তি করা হয়, সেখানে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আগামী শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর বনানী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ডা. আব্দুস সোবহান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

সকল দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সাবেক সভাপতি ছিলেন।

অধ্যাপক ডা. আব্দুস সোবহানের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক