বিএসএমএমইউ-ব্রেকিং দ্য সাইলেন্সের মধ্যে সমঝোতা চুক্তি
মেডিভয়েস রিপোর্ট: শিশুদের অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স ও ব্রেকিং দ্যা সাইলেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলররের (ভিসি) কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর ফলে বিএসএমএমইউর ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সঙ্গে শিশু নির্যাতন প্রতিকার-প্রতিরোধ, শিশু অধিকার, নারী অধিকার, যুব ক্ষমতায়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অধিকার এবং অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করবেব্রেকিং দ্যা সাইলেন্স।
এ সময় বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশের শিশুরা তাদের সাথে ঘটে যাওয়া যৌন নিপীড়ন নিয়ে কারো সাথে কথা বলে না। এ বিষয়ে গবেষণা হলে তা বাংলাদেশে শিশু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রকে প্রসস্থ করবে। বাংলাদেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হয় তার নিজের স্বজনদের দ্বারা। এ ধরনের নির্যাতনের কথা তারা প্রকাশ করতে পারে না, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্থ করে।’
তিনি বলেন, ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী, প্রত্যেক শিশুরই নির্যাতন থেকে রক্ষা পাবার অধিকার রয়েছে। দেশের একমাত্র পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এসব বিষয়ে গবেষণা করতে চাই। দেশের স্বার্থে আমরা সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আর ব্রেকিং দ্যা সাইলেন্সের মতো প্রতিষ্ঠান যদি আমাদের সঙ্গে এগিয়ে আসে তাতে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছি।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক, সহযোগী অধ্যাপক ফারিহা হাসিন, সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান, গবেষণা সহযোগী ডা.শাহানা সুলতানা ও গবেষণা অফিসার ডা. তানজিলা বুশরা এবং ব্রেকিং দ্যা সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা, প্রোগ্রাম ও পরিকল্পনা পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ তারেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫