০৬ অক্টোবর, ২০২৩ ১০:০৭ এএম

কক্সবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা, একটি সিলগালা

কক্সবাজারে দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা, একটি সিলগালা
কক্সবাজারে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন অনিয়মের দায়ে কক্সবাজার সদর উপজেলার দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা ও এক প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো হলো—ঈদগাহ পপুলার ল্যাব, ঈদগাহ আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও কম্বাইন্ড মেডিকেল ডক্টরস চেম্বার। এর মধ্যে পপুলার ল্যাব ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার করে জারিমানা ও কম্বাইন্ড মেডিকেল ডক্টরস চেম্বারকে সিলগালা করা হয়।

এ ছাড়াও দুটি প্রতিষ্ঠানে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় সেগুলোকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা, টেকনোলজিস্টবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈদগাহ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাদিয়া আফরোজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এসএম ইরফান রিয়াদ। অভিযানে সহযোগী হিসেবে ছিলেন কক্সবাজার সদরের স্যানিটারী ইন্সপেক্টর জহর লাল পাল।

এতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন ঈদগাহ থানার পুলিশ সদস্যবৃন্দ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক