০৫ অক্টোবর, ২০২৩ ০৯:১৩ পিএম

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম
মো. জাহাঙ্গীর আলম বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম, যিনি বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত