০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০৪ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. রফিকুল ইসলাম

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা. রফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব দেন, পরে কণ্ঠভোটে এটি গৃহীত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না এবং রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে—৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ৯টি বিষয়ভিত্তিক।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক