০৮ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ এএম

৭৮৪ চিকিৎসক কর্মকর্তার অষ্টম গ্রেড মঞ্জুর

৭৮৪ চিকিৎসক কর্মকর্তার অষ্টম গ্রেড মঞ্জুর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৭৮৪ কর্মকর্তার উচ্চতর গ্রেড (অষ্টম গ্রেড) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘চাকরি (বেতন ভাতাদি) আদেশ, ২০১৫ এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এর বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২১.০৯.২০১৬ খ্রি. তারিখের ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬ (অংশ))-১)-২৩২ সংখ্যক স্পষ্টীকরণ পরিপত্র এবং অর্থ বিভাগের বাস্তবায়ন-৩ শাখার ১৭.০৮.২০২৫ তারিখের ০৭.০০.০০০০.১৬৩.৪৫.১৪৪.১২-৭২ সংখ্যক পত্রের মতামত মোতাবেক নিম্নবর্ণিত কর্মকর্তাগণের অনুকূলে তাদের নামের পার্শ্বে ৫ নং কলামে উল্লিখিত উচ্চতর গ্রেড (৮ম গ্রেড) মঞ্জুর করা হলো।’ 

এতে আরো বলা হয়, অর্থ বিভাগ কর্তৃক সময় সময় জারীকৃত আর্থিক বিধিবিধান, পরিপত্র, সরকারি আদেশ এবং জাতীয় বেতন স্কেল সংক্রান্ত পরিপত্র অনুসরণপূর্বক বকেয়া পাওনাদি প্রাপ্য হবেন।

এতদবিষয়ে ভবিষ্যতে কোন নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোন প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগ কর্তৃক কোন আদেশ আরোপিত হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত উত্তোলিত/আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানে বাধ্য থাকবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। 

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত