০২ অক্টোবর, ২০২৩ ০৫:২৮ পিএম

খুলনায় চিকিৎসকদের ৫ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

খুলনায় চিকিৎসকদের ৫ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
খুলনা মেডিকেল কলেজের এসএম সুলতান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: খুলনায় চিকিৎসকদের জন্য প্রথমবারের মতো আন্তর্জাতিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়।

খুলনা মেডিকেল কলেজের এসএম সুলতান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. মাহাবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. মোশারেফ হোসেন খন্দকার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, প্রশিক্ষণ প্রোগামের ফোকাল পার্সন ডা. অনুপম পোদ্দার।

সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দ্বীন উল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, খুলনায় এই প্রথম চিকিৎসকদের ৫ দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ এই প্রথম শুরু হয়েছে। অর্থপেডিক্স, দন্ত, শিশু, গাইনি এবং সার্জারি বিভাগে এ প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে ভারত থেকে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক খুলনায় এই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। প্রথম দিনে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং অর্থপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. মেহেদী নেওয়াজের নেতৃত্বে হাঁটু এবং নিতম্ব জয়েন্টর দুটি বড় অপারেশন সম্পন্ন হয়েছে, যা খুলনায় প্রথমবারের মতো করা হয়েছে। ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. সৌম দ্বীপ এবং বাংলাদেশের প্রফেসর ডা. আমজাদ হোসেন অর্থপেডিক্স অপারেশনের সময় তাদের বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন। খুলনা বিভাগের ৭০ জন অর্থপেডিক্স সার্জন এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : খুলনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক