২২ এপ্রিল, ২০২৬ ০৪:৪৮ পিএম

অর্থোপেডিক্স সার্জন কামরুজ্জামানের মৃত্যুতে এনডিএফের শোক

অর্থোপেডিক্স সার্জন কামরুজ্জামানের মৃত্যুতে এনডিএফের শোক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও অর্থোপেডিক্স (হাড়, জয়েন্ট, মেরুদণ্ড) বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডা. মো. কামরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। 

আজ বুধবার (২২ এপ্রিল) এক বার্তায় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেন।

সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষারিত ওই শোকবার্তায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি।

এতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি) সাবেক ছাত্র বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ইউনিটের তথ্যপ্রযুক্তি সম্পাদক ছিলেন ডা. এম. কামরুজ্জামান। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল নয়টা ৫৫ মিনিটে এটিপিক্যাল নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‘তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি’—বলা হয় শোকবার্তায়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত