সরকারি হাসপাতালে মিলছে বিশ্বমানের সেবা: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন বিশ্বমানের সেবা মিলছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হয়েছে, যার ফলে প্রতিটি হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বেড়েছে। এমনকি সেগুলোতে আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাচ্ছে, ফলে দেশের বাইরে থেকেও অনেকেই সেবা নিতে আসছে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আয়োজিত জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে সরকারি হাসপাতালগুলোতে ৪০ হাজার শয্যাও ছিল না, এখন ৭০ হাজারের বেশি শয্যা। যা শুধু শয্যাই বাড়াইনি, অক্সিজেন সাপ্লাইসহ সব ধরনের সুযোগ-সুবিধা বেড়েছে। যে কারণে সরকারি চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা এসেছে এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। আমরা চিকিৎসক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে মেডিকেল কলেজগুলোতে সিট সংখ্যা বাড়িয়েছে। বর্তমানে মেডিকেল কলেজে সিট আছে ৫ হাজারের বেশি, যা আগে ছিল ৩ হাজারের মতো।’
এএইচ/
-
০৯ নভেম্বর, ২০২৩
-
০২ অক্টোবর, ২০২৩
-
১১ সেপ্টেম্বর, ২০২৩
-
১০ মে, ২০২৩
-
২৬ এপ্রিল, ২০২৩
-
০৩ এপ্রিল, ২০২৩
-
৩১ মার্চ, ২০২৩