০৯ নভেম্বর, ২০২৩ ১১:৪৩ এএম

মেডিকেল শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ২৪ শতাংশ আসন বাড়ানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার মান উন্নয়নে সরকার জনবল ও অবকাঠামো সংকট নিরসনে কাজ করছে বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৮ নভেম্বর) কালাজ্বর ও ফাইলেরিয়া নির্মূল উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ২৪ শতাংশ আসন বাড়ানো হয়েছে। আগে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পেতো ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। নতুন আরও ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়ে আসন সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০টি। এক বছরে ২৪ শতাংশ সিট বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রতিটি জেলায় হাসপাতালের শয্যার সংখ্যা দ্বিগুণের বেশি করা, প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেডের অতিরিক্ত ডায়ালাইসিস বেড করা, আট বিভাগে আটটি ১ হাজার ৫০০ শয্যার ক্যান্সার কিডনি হাসপাতাল করা, এমনকি প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করে ৩০ রকমের ওষুধ বিনামূল্যে দেওয়া থেকে শুরু করে করোনা মহামারি মোকাবিলায় বিশ্বে পঞ্চম স্থান অর্জন করাসহ সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ এগুলোর কিছুই বিএনপি চোখে দেখে না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে দেশে ৩৭ কোটি টিকা দেওয়া হয়েছে। এদের কারও কোনো সমস্যা হয়নি। এমনকি আমেরিকা আমাদের প্রসংশা করেছে।’

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক