মমেকে চিকিৎসকদের ওপর হামলা: দুই পুলিশ সদস্য বরখাস্ত
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত তিন ইন্টার্ন চিকিৎসক ও পাঁচ জন মেডিকেল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন- এসআই মো. রফিকুল ইসলাম ও কনস্টেবল মো. আরিফুল ইসলাম।
এর আগে গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেলে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজন এবং পুলিশ ক্যাম্পের কতিপয় বিপথগামী সদস্য কর্তৃক হামলার শিকার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে কর্মরত তিন ইন্টার্ন চিকিৎসক ও পাঁচ মেডিকেল শিক্ষার্থী। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে মমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
এ হামলার প্রতিবাদে তিন দিনের কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। দুপুরে ইচিপ সভাপতি ডা. মাহিদুল হক অয়ন ও সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. এহসানুর রেজা স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর রাতে চিকিৎসা সেবা প্রদানকালে ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজন দ্বারা এবং পরবর্তীতে পুলিশ ফাঁড়িতেও নিগৃহীত হন। হামলায় গুরুতর আহত কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে বর্তমানে মমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষক সমিতি ইন্টার্ন চিকিৎসকদের ওপর অমানবিক, হিংস্র ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করে নিরাপদ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করবেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানায়।
এসএস/এমইউ
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬