১৫ জুন, ২০২৩ ০৫:২২ পিএম

নন-রেসিডেন্টদের বকেয়া হাতে পেয়েছি, শিগগিরই প্রদান: বিএসএমএমইউ ভিসি

নন-রেসিডেন্টদের বকেয়া হাতে পেয়েছি, শিগগিরই প্রদান: বিএসএমএমইউ ভিসি
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোর নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা খুব শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘চেক হাতে পেয়েছি, চেক ভাঙানোর পরই নন-রেসিডেন্টদের মাঝে বকেয়ার ৩৬ কোটি টাকা বিতরণ করা হবে। আশা করি, আগামী দশ দিনের মধ্যে দিয়ে দিতে পারবো, সম্ভব হলে আরও আগে দিয়ে দিবো। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘নন-রেসিডেন্টদের বকেয়া বৃত্তির অর্থ বিএসএমএমইউকে বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়। এই বৃত্তির অর্থ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়। আগামী কয়েক দিনের মধ্যেই নন-রেসিডেন্ট চিকিৎসকদেরকে বকেয়া বৃত্তি প্রদান করা হবে।’

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরে বকেয়া ভাতা আদায় ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন মেডিকেলে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের সংগঠন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

তাদের তিন দফা দাবি হল- মাসিক ভাতা ৫০ হাজার টাকা, নিয়মিত ভাতা প্রদান করা ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা।

তারা বলেন, ‘গত অর্থ বছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জা বিষয়।’

তারা আরও বলেন, ‘নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা এ বিষয়ে আশ্বস্ত করলেও বিএসএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি।’

নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের মৌলিক চাহিদা পূরণের দাবি জানিয়ে তারা বলেন, ‘আমরা যদি পড়াশোনা ছেড়ে মাঠে মাঠে দাবি আদায়ে ব্যস্ত থাকি, তাহলে রোগীরা বঞ্চিত হবেন। আমরা চাই, দেশের চিকিৎসা খাত আরও এগিয়ে যাক। আমাদের পিছিয়ে রেখে তা সম্ভব না।’

এসএএইচ/এসএস/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক