১৩ জুন, ২০২৩ ০৮:০৬ পিএম
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি

দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি

দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি
ভাতা বৃদ্ধিতে সুনির্দিষ্ট সময়-ক্ষণের কথা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ‘দাবি আদায়ে যত দ্রুত সম্ভব আমার প্রশাসন তোমাদের সকল সহযোগিতা করবে।’

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৩ জুন) তার নিজ কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

চিকিৎসকদের তিন দফা দাবি হলো—মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বাংলাদেশে কোনো ভিসি আমার মতো এমন ছাত্রবান্ধব হবে না। আমি ১০ হাজার টাকার ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। লেখাপড়া আমরাও করেছি, কিন্তু কোনো ভাতা পাইনি। বিদেশে এখনও যারা পড়াশোনা করতে যান, তারা টাকা দিয়ে পড়াশোনা করেন। আমার এখানে যারাই পড়তে আসছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তোমরা ডিগ্রিতে নিতে এসে ভাতাও নিচ্ছো। আমি আজীবন ছাত্রবান্ধব।’

ভাতা বৃদ্ধিতে সুনির্দিষ্ট সময়-ক্ষণের কথা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কোনো তারিখ দিতে চাই না। যত দ্রুত সম্ভব তোমাদের দাবি আদায়ে আমার প্রশাসন তোমাদের সকল সহযোগিতা করবে। বকেয়া পরিশোধ করতে সরকারের সাথে দ্রুত কথা বলে পরিশোধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আজকেও মন্ত্রী, সচিবের সাথে কথা বলেছি। তোমাদের মধ্যে থেকে ২ জনকে নিয়ে আবার তাদের সাথে কথা বলবো, তারা যখন আমাকে সময় দিবেন, তখন তাদের সাথে তোমাদের নিয়ে কথা বলবো। তারা যত দ্রুত যত টাকা দিবে আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু তোমরা আজকে যে কাজটা করেছো এতে আমি  খুশি হইনি।’

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘তোমরা চাও আমি তোমাদের টাকা সরকারের কাছ থেকে এনে দেই। আমি যেহেতু তোমাদের টাকা এনে দিব, সেহেতু তোমরা আমার বিরুদ্ধে যাও কি করে!’

এর আগে আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন এই চিকিৎসকরা। এর পর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ ভিসির কার্যালয়ের নিচতলায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চিকিৎসকরা ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে।

দুপুর ১টার দিকে আন্দোলনকারী চিকিৎসকরা অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে নিজ কার্যালয়ে বাইরে অবস্থান নেন তারা। এ সময় ভিসির পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তারা তার সঙ্গে সাথে কথা বলতে চান। তাদের দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক