২০ জুন, ২০২৩ ০৩:০৫ পিএম

নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা কাল

নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা কাল
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতে অধ্যয়নরত নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা আগামীকাল (২১ জুন) প্রদান করবে কর্তৃপক্ষ।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার আজ মঙ্গলবার (২০ জুন) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রশান্ত কুমার বলেন, আগামীকাল ভাতা প্রদান করা হবে। প্রত্যেক নন-রেসিডেন্ট চিকিৎসক ১ লাখ ৮০ হাজার টাকা করে পাবেন, কোনো চিকিৎসক ভাতা থেকে বঞ্চিত হবেন না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও নন-রেসিডেন্ট চিকিৎসকরা।

এর গত ১৫ জুন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ মেডিভয়েসকে জানান, ‘চেক হাতে পেয়েছি, চেক ভাঙানোর পরই নন-রেসিডেন্টদের মাঝে বকেয়ার ৩৬ কোটি টাকা বিতরণ করা হবে। আশা করি, আগামী দশ দিনের মধ্যে দিয়ে দিতে পারবো, সম্ভব হলে আরও আগে দিয়ে দিবো। ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ‘নন-রেসিডেন্টদের বকেয়া বৃত্তির অর্থ বিএসএমএমইউকে বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়। এই বৃত্তির অর্থ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়। আগামী কয়েক দিনের মধ্যেই নন-রেসিডেন্ট চিকিৎসকদেরকে বকেয়া বৃত্তি প্রদান করা হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক