২০ জুন, ২০২৩ ০৪:০৭ পিএম

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসক গ্রেপ্তারে চট্টগ্রাম বিএমএ'র উদ্বেগ

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসক গ্রেপ্তারে চট্টগ্রাম বিএমএ'র উদ্বেগ
গ্রেপ্তারকৃত চিকিৎসকদের মুক্তি না দিলে বিএমএ চট্টগ্রাম শাখা এবং ওজিএসবি চট্টগ্রাম শাখা আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। 

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম শাখা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

সোমবার (১৯ জুন) চট্টগ্রাম শাখা বিএম’র সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এ উদ্বেগ জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান এবং সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী এক বিবৃতিতে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনাকে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আর অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুইজন চিকিৎসককে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা জানিয়েছেন। 

একইসঙ্গে বিএমএ চট্টগ্রাম শাখা অবিলম্বে গ্রেপ্তারকৃত চিকিৎসকদের মুক্তি দাবি করছে। অন্যথায় বিএমএ চট্টগ্রাম শাখা এবং ওজিএসবি চট্টগ্রাম শাখা আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক