১৪ জুন, ২০২৩ ১১:১৪ এএম

রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকরা আমার সন্তান তুল্য: বিএসএমএমইউ ভিসি

রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকরা আমার সন্তান তুল্য: বিএসএমএমইউ ভিসি
তিনি বলেন, তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে সমাধানের জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলেছি। সেখানেও সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাব।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকরা আমার সন্তান তুল্য। তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে সমাধানের জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলেছি। সেখানেও সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাব।

মঙ্গলবার (১৩ জুন) তার নিজ কার্যালয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, ‘পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে জোর তৎপরতা চালিয়ে আসছে। যেখানে রেসিডেন্ট ও নন রেসিডেন্ট শিক্ষার্থীরাও ছিলো। এখানও এই কার্যক্রম চলমান রয়েছে। তারপরও যেভাবে তারা এসেছে সেটা একেবারেই কাম্য নয়। সকল কিছুর একটা প্রক্রিয়া আছে। তাদের দাবির বিষয়ে একটা লিখিত আবেদন করতে পারতো এবং একটা সময় দিয়ে তারা চলে যেতো পারতো। কিন্তু তা না করে, চিকিৎসাসেবা ফেলে, শিক্ষা কার্যক্রম ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টি করা বাঞ্ছনীয় হতে পারে না।’ 

তিনি বলেন, ‘মানবিক কারণে গত ঈদুল ফিতরে তাদের ভাতা ব্যবস্থা করেছি। আসন্ন ঈদুল আযহাতে তাদের বিষয়টি দেখবো। এ ছাড়া তারা যাতে আগামী জুলাই মাস থেকে বকেয়া ভাতা পায় সেটা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আগামী বাজেটে ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এটা বাস্তবায়ন করা হবে। ভাতা বৃদ্ধির বিষয়ে জোর চেষ্টা চলছে। তাদের দাবি যাতে পূরণ হয় সে জন্য প্রতিষ্ঠানের প্রধান, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং মিডলম্যান হিসেবে আমার আন্তরিকতা ও চেষ্টার কোনো ঘাটতি নাই। সেটা তাদেরকে বুঝতে হবে। আবার এটা মনে রাখতে হবে, তাদের জীবনে এই সময়ে লেখাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ব্যাহত হলে তাদেরই তো ক্ষতি। আবার এই বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসাসেবা নেয় এবং ইনডোরে ২ হাজার রোগী সেবা নেয়, সেটা যাতে ব্যাহত না হয়। এটা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। গবেষণার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই আন্দোলনের নামে, দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত