আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের সংবাদ সম্মেলন আজ
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা আজ শনিবার (১৭ জুন) সকালে সংবাদ সম্মেলন করবেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠেয় এ সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরবর্তী করণীয় তুলে ধরবেন তারা।
প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ মেডিভয়েসকে আজ শনিবার (১৭ জুন) সকালে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নিজেদের পরবর্তী করণীয় জানাতে আজ আমরা সংবাদ সম্মেলন করছি।’
তিনি বলেন, ‘আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। এমন অভিযোগ আনা না হলে আমরা এরই মধ্যে কর্মবিরতিতে যেতাম। আমরা এখন বৃহত্তর স্বার্থে একটু সময় লাগলেও আমাদের অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি।’
গত ৮ জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠক ও সংবাদ সম্মেলন করে বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থীরা। এতে ১২ জুনের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার সময় বেঁধে দেন তাঁরা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সময়ের মধ্যে দাবি না মানা হলে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।
আলোচনায় পার্শ্ববর্তী দেশে পোস্ট গ্রাজুয়েট কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা পাওয়ার পরিমাণ তুলে ধরে বক্তারা বলেন, ‘ভারতে ৬৭ হাজার ৬৮৩ টাকা, পাকিস্তানে ৩৮ হাজার টাকা ভাতা দেওয়া হয়। আর আমাদের ভাতা ২০ হাজার টাকা, যা অমানবিক।’
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, ‘আমাদের এখন অসুস্থ রোগীদের পাশে থাকার কথা ছিল, কিন্তু নিরুপায় হয়ে মৌলিক অধিকার আদায়ে নামতে হয়েছে, যা দুঃখজনক।’
তারা আরও বলেন, ‘আমাদের যে ভাতা দেয়া হচ্ছে তা দিয়ে বর্তমান এই বাজারে জীবন নির্বাহ করা অসম্ভব। একজন চিকিৎসক অর্থনৈতিক সংকটে থাকলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব না।’
দেশের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে চিকিৎসকদের প্রতিশ্রুতিশীলতার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ‘এই চিকিৎসকরা যে কত করুণ অবস্থায় আছে, তা বলে বুঝানো যাবে না। বাজেট ফেরত যাচ্ছে। কিন্তু চিকিৎসকরা পাচ্ছে না। তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের চিকিৎসা দিতে হলে চিকিৎসকের সুস্থ থাকতে হবে।’
তবে ১১ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বৈঠক হয়। সেখানে তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে ১৫ জুন সন্তোষজনক আলোচনার আশ্বাসে ১৩ জুন থেকে সারাদেশে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করে ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২০ জুন, ২০২৩
-
১৫ জুন, ২০২৩
-
১৩ জুন, ২০২৩
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি
দাবি আদায়ে সব ধরনের সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি