০৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪১ এএম

চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার সচেতনতায় র‌্যালি

চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার সচেতনতায় র‌্যালি
চট্টগ্রাম মেডিকেলের রেডিওথেরাপী বিভাগের উদ্যোগে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসার সচেতনতায় র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। এবারের প্রতিপাদ্য- ‘দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেলের রেডিওথেরাপী বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সচেতনতা ও পারিবারিক জীবনযাপন-খাদ্যাভাসের প্রতি যত্নবান হলে ক্যান্সার রোগ প্রতিরোধ সম্ভব। যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে দেরি না করে দ্রূতই চিকিৎসকের পরামর্শ নিলে জীবন বাঁচানো সহজ হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাফিজুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনোয়ার উল হকসহ মেডিকেলের সিনিয়র চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক