১৮ মার্চ, ২০২৪ ০৩:২৬ পিএম

ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম মেডিকেল ইন্টার্নদের মানববন্ধন ও স্মারকলিপি

ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম মেডিকেল ইন্টার্নদের মানববন্ধন ও স্মারকলিপি
চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ সোমবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। একই সাথে ভাতা বৃদ্ধির বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা সভা ও বরাবর স্মারকলিপি দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।

স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা ইন্টার্ন চিকিৎসকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের আন্দোলনে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের সম্মুখ সৈনিক। বর্তমান স্মার্ট বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের ইন্টার্ন চিকিৎসক সমাজ এখনও তাদের ন্যায্য অধিকারস্বরুপ বেতন ভাতা পাচ্ছে না, যেখানে অন্যান্য যেকোনো কর্মক্ষেত্রে এমন বৈষম্য নেই। বিগত সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইন্টার্নদের ভাতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সপ্তাহে ৭ দিন, মাসে ৩০ দিনের বিপরীতে ১৫ হাজার কোনোভাবেই একজন ইন্টার্নের পরিশ্রমের সুবিচার করতে পারে না।’

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আমরা মনে করি, আপনার (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক) সার্বিক সহায়তায় এবং আমাদের অবিরত প্রচেষ্টার মাধ্যমে ইন্টার্ন ভাতা কমপক্ষে ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি। আপনি আমাদের ইন্টার্নদের অধিকারের জায়গা থেকে ভাতা বৃদ্ধির বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম মেডিকেল
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক