০৮ মে, ২০২৪ ০৪:৫৩ পিএম

ইউনাইটেডের ডা. সাইদুজ্জামানের রেজিস্ট্রেশন স্থগিত

ইউনাইটেডের ডা. সাইদুজ্জামানের রেজিস্ট্রেশন স্থগিত
ডা. খান মো. সাইদুজ্জামান।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসায় গাফিলতি ও অবহেলা প্রমাণিত হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কনসালটেন্ট ডা. খান মো. সাইদুজ্জামানের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

মঙ্গলবার (৭ মে) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডা. খান মো. সাইদুজ্জামান, কনসালটেন্ট, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা। উক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগকারী মোহাইমিন মোস্তফা, ধানমন্ডি, ঢাকা, তার পিতার চিকিৎসা কার্যে অবহেলা জনিত কারণ উল্লেখ করে অত্র কাউন্সিলে অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ করেন। পরবর্তীতে কাউন্সিল কর্তৃক তদন্ত কমিটি গঠন পূর্বক তদন্তে প্রমাণিত হয় যে, একজন কনসালটেন্ট চিকিৎসক হয়েও ‘গল ব্লাডার মাস’ বিষয়টি জানার পরও তাঁর ‘প্রেসক্রিপশন প্যাড’ এ তা উল্লেখ করেননি এবং রোগীর কোনো আত্মীয়-স্বজনকে গল ব্লাডার কান্সারের বিষয়টি অবহিত করা হয়নি। এটি নি:সন্দেহে গুরুতর অপরাধ এবং চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ও অবহেলা ছিল, তা প্রমাণিত হয়েছে।’

‘এমতাবস্থায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিএমঅ্যান্ডডিসি থেকে প্রদত্ত তার রেজিস্ট্রেশন (A-15952 Date of Registration: 05.05.1987) ছয় মাসের জন্য স্থগিত করা হলো। যা ৮ মে ২০২৪ থেকে কার্যকর হবে। উল্লেখিত সময়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তার রেজিস্ট্রেশন স্থগিতকালীন সময়ে নিজেকে চিকিৎসক হিসাবে কোথাও কোন প্রকার চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। এমনকি উক্ত সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিতে পারবেন না’, বলা হয় বিএমডিসির বিজ্ঞপ্তিতে।

►বিএমডিসির বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক