প্রসূতির মৃত্যু: ডা. মনোয়ারের নিবন্ধন স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: প্রসূতি মায়ের চিকিৎসায় অবহেলার দায়ে শরীতপুরের নাড়িয়া উপজেলার মা ও শিশু ডায়াবেটিক হাসপাতালের ডা. মো. মনোয়ার হোসেনের রেজিস্ট্রেশন এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বুধবার (২৩ আগস্ট) বিএমডিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিএমডিসি সিদ্ধান্তে উপনীত হয় যে, চিকিৎসা কার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ছিল, তা প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় বিএমডিসির আইন অনুযায়ী, এক বছরের জন্য ডা. মনোয়ারের রেজিস্ট্রেশন স্থগিত করা হলো। স্থগিতাদেশ আগামী ২৪ আগস্ট থেকে কার্যকর হবে।
বিএমডিসি জানিয়েছে, শরীয়তপুরের নড়িয়ায় মা ও শিশু ডায়াবেটিক হাসপাতালে ডা. মনোয়ার প্রসূতি মাহিনুরের সিজার অপারেশন করার পর প্রসূতির মৃত্যু হয়। অপারেশনে উক্ত চিকিৎসকের গাইনি অ্যান্ড অবস্ বিষয়ে কোনো উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও একই সাথে অ্যানেসথেসিওলজিস্ট ও সার্জনের ভূমিকা পালন করে বিধি-বহির্ভূতভাবে সিজারিয়ান সেকশন পরিচালনা করেছেন, বিধায় পরবর্তীতে প্রসূতি মা মাহিনুরের মৃত্যু হয়। ডা. মনোয়ার হোসেনের চিকিৎসা পরবর্তী নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সফিকুল ইসলাম এই কাউন্সিলে তদন্ত পূর্বক একটি প্রতিবেদন প্রেরণ করেন।
‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী এক বছরের জন্য ডা. মনোয়ারের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রেশন স্থগিতকালীন সময়ে চিকিৎসক হিসেবে তিনি কোথাও কোনো প্রকার চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। এমনকি এই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। ডা. মনোয়ারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার (A-68921, Date of Registration: 13.07.2014)’, বলা হয় বিএমডিসির বিজ্ঞপ্তিতে।
-
২৪ জুন, ২০২৬
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
-
২২ জুন, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি