‘রোগ প্রতিরোধে প্রচলিত বিষয়ে গবেষণায় জোর দিতে হবে’
মেডিভয়েস রিপোর্ট: রোগ প্রতিরোধে পুরাতন প্রচলিত বিষয়ে গবেষণায় জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, এক সময় শোনা যেতো তেতুল খেলে ডায়াবেটিস কমে, কচুর লতি খেলে শরীরে আয়রণের পরিমান বৃদ্ধি পায়, এসব বিষয় নিয়ে থিসিস করা যেতে পারে, গবেষণা করা যেতে পারে।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘প্রচলিত বিষয়ে গবেষণা করে সেখান থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে ভালো কিছু আবিষ্কার করা যেতে পারে। মানুষকে মূল্যবান পরামর্শ দেয়া যেতে পারে। ফলাফলকে কাজে লাগিয়ে মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ও রোগ প্রতিরোধে বিরাট অবদান রাখা যেতে পারে। বিএসএমএমইউয়ে থিসিস ও গবেষণার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোতেও অনুরূপ ব্যবস্থা নেয়া যেতে পারে।
তিনি আরও বলেন, ‘যে সকল বিষয়ে বেশি সংখ্যক বিশেষজ্ঞ প্রয়োজন সে সকল বিষয়ে অধিক সংখ্যক বিশেষজ্ঞ তৈরির সংখ্যা বৃদ্ধি করা, কোর্সের সংখ্যা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষজ্ঞদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করতেও ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহ আলম, সহকারী প্রক্টর মো. ফারুক হোসেন প্রমুখসহ ঢাকা মেডিকেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫