০৮ মে, ২০২৪ ০৬:২১ পিএম

মানারাতকে হারিয়ে বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা

মানারাতকে হারিয়ে বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) শিক্ষার্থীরা।

রোববার (৫ মে) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত বিতর্কে বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হন ডিএমসি শিক্ষার্থীরা। বিতর্কের বিষয় ছিল—‘নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে’।

অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন— ডিএমসি কে-৭৯তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত ইসলাম হুমায়রা, কে-৮০তম ব্যাচের তাশদিদ ইসলাম তুরাব, মেহরাব হোসেন, মিসবাহ উজ জামাল ও রেহনুমা পারভীন তিতির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএসএস) ঢাকা মেডিলেক কলেজ শাখার সভাপতি নাহিয়ান ইসলাম হৃদি।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিএমসি
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক