০৮ মে, ২০২৪ ০৮:১৮ পিএম

সমন্বিত হজ চিকিৎসা দলের ৯ জনকে বাদ দেওয়ার আদেশ বহাল

সমন্বিত হজ চিকিৎসা দলের ৯ জনকে বাদ দেওয়ার আদেশ বহাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হজযাত্রীদের চিকিৎসা সেবার দিতে নার্সদের নিয়ে ৫৫ জনের একটি টিম করা হয়। সেই টিম থেকে ৯ জনকে বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিলে বিষয়ে কোনো সাড়া দেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে ওই নয়জন সম্মিলিত হজ মেডিকেল টিমের সঙ্গে যেতে পারছেন না।

আজ বুধবার (৮ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। আর রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সাখাওয়াত হোসেন খান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল ও অ্যাডভোকেট মো. সালাউদ্দিন।

এর আগে ৯ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় চলতি বছরের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করে। ১৮৯ জনের এই বহরে চিকিৎসক ৮৫ জন, নার্স ৫৫ জন, ফার্মাসিস্ট ২৪ জন এবং ওটি ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট ২৫ জন। দলটি পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হাজিদের চিকিৎসাসেবা দেবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ হতে পারে।

তবে, ৫৫ জন নার্সের তালিকায় তিনজন নার্সই নয়। কারো কারো বয়স বেশি। এছাড়া বিভিন্ন অনিয়ম করে এক বা একাধিকবার চিকিৎসক দলে সৌদি যাওয়া ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে ১২ এপ্রিল দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব ও ধর্ম সচিব বরাবরে আবেদন করেন জামালপুরের ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স খাঁন মো. গোলাম মোরশেদ।

বিষয়টি নিষ্পত্তি না করায় তিনি ১৮ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে হাইকোর্ট রিট করেন। শুনানি শেষে ২৮ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে নয়জনের বিষয়ে সমন্বিত হজ চিকিৎসক দলে থাকার বিষয়টি স্থগিত করেন। এর বিরুদ্ধে দুজন নার্স ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন।

আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, আজকে আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। তবে সরকার আদেশ সংশোধন করে ইতিমধ্যে চারজনের নাম তালিকা থেকে বাদ দিয়েছে বলে জানা গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক