২৭ জুলাই, ২০২৩ ০৯:০৮ পিএম

২৬০ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৮,৭৪৬ জন হাজি, মৃত্যু ১১৭

২৬০ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৮,৭৪৬ জন হাজি, মৃত্যু ১১৭
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৬০। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪০টি।

এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১১৭ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯১ জন এবং নারী ২৬ জন।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক