পবিত্র হজ পালনে ২৪ চিকিৎসকের ছুটি মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৪ চিকিৎসককে পবিত্র হজ পালনের জন্য ৪৫ দিনের জন্য ছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (০৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এইচআর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শে উল্লিখিত কারণে সংশ্লিষ্ট দেশে ভ্রমণের অনুমতিসহ ১৯৫৯ সালের নির্ধারিত ছুটি বিধিমালার ৩(১) বিধি মোতাবেক নিমোক্ত শর্তে বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।