৩০ মে, ২০২৩ ০৪:১৮ পিএম

সিএমইউর ফাইনাল প্রফের পরীক্ষা শুরু

সিএমইউর ফাইনাল প্রফের পরীক্ষা শুরু
প্রথম দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও ইনস্টিটিউট অব অ্যাপলাইড হেলথ সায়েন্সের কেন্দ্র পরিদর্শন করেন সিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবএস ও বিডিএস ২০১৭-সেশনের ফাইনাল পেশাগত পরীক্ষা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। এমবিবিএস-বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নভেম্বর ২০২২ এর লিখিত পরীক্ষা ২৬ জুন শেষ হবে।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও ইনস্টিটিউট অব অ্যাপলাইড হেলথ সায়েন্সের কেন্দ্র পরিদর্শন করেন সিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। এ সময় তিনি বিভিন্ন হল পরিদর্শন করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হল পরিদর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এতে চমেকের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন, অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও সহকারি রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক