চমেবির একাডেমিক কাউন্সিলের সদস্য মনোনীত হলেন চার অধ্যক্ষ
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) একাডেমিক কাউন্সিলের সদস্য হলেন অধিভুক্ত চারটি মেডিকেল কলেজের অধ্যক্ষরা। আগামী দুই ছরের জন্য ‘অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ’ ক্যাটাগরিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের মনোনয়ন দিয়েছেন।
নবমনোনীত একাডেমিক কাউন্সিলের সদস্যরা হলেন—কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান।
বুধবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ এর ধারা ২২(১)(জ) এবং ধারা ২২(২) অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে এতে উল্লেখ রয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় মনোনয়ন বাতিল করতে পারবেন বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের ২২(১) অনুযায়ী, চমেবি ভিসির সভাপতিত্বে এর একাডেমিক কাউন্সিল গঠিত হবে। এর সচিব হবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সকল ডিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভিসি মনোনীত একজন অধ্যাপক, খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য থেকে চ্যান্সেলর মনোনীত দুইজন, সকল বিভাগের প্রধান, অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে চ্যান্সেলর মনোনীত চারজন, অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউটের পরিচালকদের মধ্য থেকে চ্যান্সেলর মনোনীত দুইজন পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) এর সদস্য হতে পারবেন।
আইনের ২২(২) ধারায় বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলের যে কোনো সদস্য মনোনয়নের তারিখ থেকে দুই বছর মেয়াদে সদস্য থাকবেন। তবে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকবেন। এ ছাড়া যে পদ বা প্রতিষ্ঠান থেকে তিনি মনোনীত হয়েছিলেন, সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তা হলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদেও থাকতে পারবেন না।
এনএআর/
-
০৭ জুন, ২০২১
-
০৭ জুন, ২০২১
২য় পেশাগত পরীক্ষার ফল ২/৩ দিনের মধ্যে
সিএমইউর ১ম ও ২য় পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা ৫ জুলাই