১৭ এপ্রিল, ২০২৫ ০৭:১৬ পিএম

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে মেডিকেল অডিট: বিএমইউ ভিসি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে মেডিকেল অডিট: বিএমইউ ভিসি
ভিসি অধ্যাপক ডা. শাহিনুল আলমের সঙ্গে প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) তিন দিনব্যাপী প্রমাণভিত্তিক চিকিৎসা বিষয়ক কর্মশালা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে এর সমাপনী পর্ব আয়োজিত হয়। কর্মশালায় প্রশিক্ষণার্থী চিকিৎসকদের হাতে সনদ তুলে দেন বিএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত কর্মশালায় অবস অ্যান্ড গাইনি, জেনারেল সার্জারি, শিশু এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের বিভাগীয় আইকিউএসির ২০ জন শিক্ষক ও চিকিৎসক অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক শাহিনুল আলম মেডিকেল অডিট এবং প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার (ইবিএম) গুরুত্ব তুলে ধরেন। বলেন, বিএমইউকে গণআকাঙ্ক্ষার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। চিকিৎসাসেবার গুণগতমান বৃদ্ধিসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মেডিকেল অডিটের বিরাট ভূমিকা রয়েছে।

বিএমইউকে দেশের উচ্চতর ও উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের প্রধানতম প্রতিষ্ঠান উল্লেখ করে ভিসি বলেন, বিএমইউকেই আন্তজার্তিক মানসম্পন্ন মেডিকেল শিক্ষা-গবেষণা এবং উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানে নেতৃত্ব দিতে হবে। এখান থেকেই যাত্রা শুরু করতে হবে প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা ও চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরির।

এ সময় তিনি বিএমইউতে গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল অডিটের যাত্রা শুরুর ঘোষণা দেন।

কর্মশালায় জানানো হয়, মেডিকেল অডিট হলো চিকিৎসা প্রতিষ্ঠানে প্রদত্ত চিকিৎসাসেবার মান, কার্যকারিতা এবং নিরাপত্তা মূল্যায়নের একটি প্রক্রিয়া—যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল অডিট, ইনফেকশন কন্ট্রোল অডিট, মৃত্যু অডিট, ড্রাগ অডিট মেডিকেল অডিটের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, কর্মশালার তৃতীয় দিনে রিসোস পার্সন হিসেবে ‘অ্যান ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন অব ক্লিনিক্যাল অডিট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের ডেল মেডিকেল স্কুলের অধ্যাপক রুমি আহমেদ খান। এর আগে কর্মশালার প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. তারেক রেজা আলী।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত