০৭ জুন, ২০২১ ০৪:২১ পিএম
২য় পেশাগত পরীক্ষার ফল ২/৩ দিনের মধ্যে 

সিএমইউর ১ম ও ২য় পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা ৫ জুলাই

সিএমইউর ১ম ও ২য় পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা ৫ জুলাই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) অধীনে অনুষ্ঠিতব্য ১ম ও ২য় পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নভেম্বর-২০২০ আগামী ৫ জুলাই আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমাদানের তারিখ নিম্নরূপ: 

ক. বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের অর্থ পে-অর্ডার করে জমাদানের সময়সূচি ৮/০৬/২০২১ খ্রিঃ থেকে ২১/০৬/২০২১খ্রি: দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।

খ. বিলম্ব ফিসহ ফরম পূরণের অর্থ পে-অর্ডার করে জমাদানের সময়সূচি ২৩/০৬/২০২১খ্রিঃ থেকে ২৪/০৬/২০২১ খ্রি: দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল পরিদর্শক টিমের সদস্যদের সম্মানি স্ব-স্ব কেন্দ্র হতে পরিশোধ করিবেন এবং কেন্দ্র ফি হতে সমন্বয় করবেন। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

এ ছাড়া দ্বিতীয় পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল আগামী ২/৩ দিনের মধ্যে প্রকাশিত হবে বলেও এতে উল্লেখ করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রফেশনাল পরীক্ষা
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক