১৭ এপ্রিল, ২০২৫ ০৩:৪৮ পিএম

ধানমন্ডিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হোমিও চিকিৎসকের মৃত্যু

ধানমন্ডিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হোমিও চিকিৎসকের মৃত্যু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর মারা গেছেন আরাফাত হোসেন খান নামের এক হোমিও চিকিৎসক। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে থানার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ধানমন্ডি এলাকা থেকে একজন হোমিও চিকিৎসককে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

আরাফাত হোসেন খান বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জানিয়েছেন তার বাবা গোলাম হোসেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আরাফাত একজন হোমিওপ্যাথি চিকিৎসক। এক মাস আগেও মানসিক সমস্যার কারণে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আজ সকালে আমরা তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি, সে নাইলনের রশি গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক